প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়েফল মেলা অনুষ্ঠিত

দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়েফল মেলা অনুষ্ঠিত।
//কুষ্টিয়া প্রতিনিধিঃ এস এম বাদল//
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে
বৃহস্পতিবার দুপুরে ফল মেলা অনুষ্ঠিত হয়।
ফল মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুসালে মজনুল কোবির পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী (সবুজ),বিশিষ্ট সাংবাদিক, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।এ ছাড়া ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মোফাকখুরুল কবির (মুন্না),মোঃজামিরুল ইসলাম। এ ফল মেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv